#politics

হাজারীবাগে বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান শিপলুর যত প্রতিশ্রুতি

আনিসুর রহমান শিপলু

ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন এর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ২০২৬

হাজারীবাগের এই এলাকাটি যেমন ঐতিহ্যবাহী, তেমনি নাগরিকদের অভিযোগ ও বিভিন্ন সমস্যায় জর্জরিত। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটার ও বাসিন্দাদের পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকায় পা রাখলেই চোখে পড়ে নাগরিক সংকটের ক্ষত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও প্রত্যাশার তালিকা দীর্ঘ। ২২ নং ওয়ার্ডের প্রধান অভিশাপ হলো মাদকের প্রকাশ্য ও অপ্রকাশ্য আস্তানা। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই মাদক নির্মূল এখন গণদাবিতে পরিণত হয়েছে। এছাড়া রয়েছে নীরব চাঁদাবাজির দাপট, যা সাধারণ ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে। নাগরিক সেবার মান নিয়ে বাসিন্দারা চরম ক্ষুব্ধ। মশা-মাছির উপদ্রব আর অসহনীয় যানজট এখানকার নিত্যসঙ্গী। এর সাথে যুক্ত হয়েছে তীব্র গ্যাস সংকট, যা গৃহিণীদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অভাব রয়েছে পর্যাপ্ত খেলার মাঠ ও একটি সরকারি হাসপাতালের।

উক্ত সমস্যাগুলো সমাধান করে আধুনিক ও বাসযোগ্য হাজারীবাগ গড়তে চান শিপলু। তিনি এই ওয়ার্ডে এবার বিএনপি থেকে কাউন্সিলর পদ প্রার্থী হবেন বলে এফএম নিউজকে জানিয়েছেন। হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ২২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান শিপলু। দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন বিএনপি এবং এলাকার সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন।

আনিসুর রহমান শিপলু বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম আর নির্যাতনের শিকার হয়েও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুত হইনি। ৩৫টির বেশি রাজনৈতিক মামলার বেড়াজালে ৬-৭ মাস কারাবরণ করেছি, তবুও এলাকাবাসীকে ছেড়ে যাইনি।”

২০২০ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় এলাকাবাসীর বিপুল সমর্থন ও ভোট পেলেও তৎকালীন সরকার তার বিজয় ছিনিয়ে নিয়েছিল। এবার তিনি এলাকাবাসী ও ভোটারদের অনুরোধে আবারও প্রার্থী হচ্ছেন।

আনিসুর রহমান শিপলুর অঙ্গীকার

নির্বাচিত হলে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে পুরো ওয়ার্ডকে সম্পূর্ণ ‘মাদক মুক্ত’ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া দলীয় সমর্থন পেলে তিনি সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে তদবিরের মাধ্যমে তীব্র গ্যাস সংকট দূর করা এবং শিশুদের জন্য একটি আধুনিক খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দেন। শিপলু বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে সবার দোয়া ও সমর্থন চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ২২ নং ওয়ার্ডকে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।” আমি দেখি আমার ২২ নং ওয়ার্ডের অলিগলি একটি বাসযোগ্য ও নিরাপদ আবাসের স্বপ্ন। সাধারণ ভোটাররা এখন সচেতন। তারা চান এমন একজন প্রতিনিধি, যিনি সুখে দুঃখে এবং সংকটে পাশে থাকবেন। এই এই এলাকাকে জঞ্জালমুক্ত করবেন।

ভোটারদের সাথে আনিসুর রহমান শিপলু
ভোটারদের সাথে আনিসুর রহমান শিপলু

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *